শিরোনাম
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ সিদ্ধিরগঞ্জে আন্তঃকোন্দলে নিজ বাহিনীর গুলিতে সন্ত্রাসী সাহেব আলী নিহত বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা সরকারি কলেজের ৬ সাফল্য ফিফা বিশ্বকাপ ফেস্টিভ্যালে অনুর্ধ্ব-১৫ দলের দায়িত্বে বাফুফের কোচ রিদন নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি হাসনাত, মানসিক অধঃপতনের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান আদিতমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা লংগদু জোনের কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে ৪৮ জনকে সনদ প্রদান সিরাজগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার জনবল সংকটে ধুঁকছে কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ভোগান্তিতে শিক্ষকরা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

আদিতমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

মিলন কুমার, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহাবুবুল আলম, বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি মো. গোলাপ মিয়া ও সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

এ ছাড়া কমলাবাড়ী ইউনিয়নের ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার মোছা. ফাতেমা খাতুন, ভাদাই ইউনিয়নের সুপারভাইজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্সে মোট ১৫ জন অংশগ্রহণ করেন।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের লক্ষ্য ও পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে সঠিক, নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রমটি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের এ উদ্যোগের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
12 October 2026

আদিতমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা

www.dainikkagoj.com
12 October 2026

আদিতমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা

www.dainikkagoj.com