শিরোনাম
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ সিদ্ধিরগঞ্জে আন্তঃকোন্দলে নিজ বাহিনীর গুলিতে সন্ত্রাসী সাহেব আলী নিহত বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা সরকারি কলেজের ৬ সাফল্য ফিফা বিশ্বকাপ ফেস্টিভ্যালে অনুর্ধ্ব-১৫ দলের দায়িত্বে বাফুফের কোচ রিদন নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি হাসনাত, মানসিক অধঃপতনের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান আদিতমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা লংগদু জোনের কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে ৪৮ জনকে সনদ প্রদান সিরাজগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার জনবল সংকটে ধুঁকছে কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ভোগান্তিতে শিক্ষকরা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ফিফা বিশ্বকাপ ফেস্টিভ্যালে অনুর্ধ্ব-১৫ দলের দায়িত্বে বাফুফের কোচ রিদন

প্রতিবেদকের নাম / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মোখলেছুর রহমান ধনু,

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

​জাতীয় যুব ফুটবলের উর্বর ভূমি রামগতির জন্য এক অনন্য গৌরবের দিন। দেশের উদীয়মান তরুণ ফুটবলারদের বিশ্বমানের করে গড়ে তোলার কারিগর হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন লক্ষ্মীপুরের রামগতির কৃতি সন্তান ও সাবেক ফুটবলার আকবর হোসেন রিদন।

​বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেভলপমেন্ট ফুটবল কোচ আকবর হোসেন রিদন বর্তমানে ফিফা বিশ্বকাপ ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের হেড কোচ হিসেবে উদীয়মান প্রতিভাদের নিয়ে নিবিড় কাজ করছেন। তাঁর এই অর্জনে রামগতিসহ পুরো লক্ষ্মীপুর জেলাজুড়ে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের হাওয়া।

​মাঠপর্যায়ে সরেজমিনে প্রতিদিন সকালে ও বিকেলে তরুণ ফুটবলারদের কৌশলগত পজিশনিং, বল কন্ট্রোল ও পাসিং ড্রিলের সার্বিক দিকনির্দেশনা দিতে দেখা যায় কোচ রিদনকে। কঠোর ও শৃঙ্খলাবদ্ধ অনুশীলনের মাধ্যমে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল গঠনে তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

​স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ তাঁর এই সাফল্য এবং জাতীয় ক্রীড়াঙ্গনে টানা অবদানের জন্য অত্যন্ত গর্বিত। লক্ষ্মীপুরের বিশিষ্টজনেরা আশা প্রকাশ করে বলেন, রিদনের মতো দক্ষ ও অভিজ্ঞ কোচের সঠিক দিকনির্দেশনা ও আধুনিক প্রশিক্ষণে আমাদের অনূর্ধ্ব-১৫ ফুটবল দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য বড় কোনো সম্মান বয়ে নিয়ে আসবে।

​নিজের অনুভূতি ও লক্ষ্য প্রকাশ করে হেড কোচ আকবর হোসেন রিদন জানান, তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ ফুটবলারদের মাঝে অপার সম্ভাবনা রয়েছে। সঠিক পরিচর্যা ও নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেলে এরা একদিন দেশের মূল জাতীয় দলের কাণ্ডারী হয়ে উঠবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
12 October 2026

ফিফা বিশ্বকাপ ফেস্টিভ্যালে অনুর্ধ্ব-১৫ দলের দায়িত্বে বাফুফের কোচ রিদন

www.dainikkagoj.com
12 October 2026

ফিফা বিশ্বকাপ ফেস্টিভ্যালে অনুর্ধ্ব-১৫ দলের দায়িত্বে বাফুফের কোচ রিদন

www.dainikkagoj.com