শিরোনাম
নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল নাসিরনগরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি, রং তুলিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা লংগদুতে ভাঙা ব্রিজ থেকে পানিতে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই সমীক্ষা নিয়ে মতবিনিময় যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫ সিরাজগঞ্জে জলজ জীববৈচিত্র্য হুমকিতে তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোজাহরুল ইসলামের গণসংযোগ তাড়াশে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল, টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তাড়াশে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

লংগদুতে ভাঙা ব্রিজ থেকে পানিতে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

 

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ভাঙা ব্রিজ থেকে পানিতে পড়ে রাফি ইসলাম (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারসংলগ্ন একটি ভাঙা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি ইসলাম করল্যাছড়ি আদর্শপাড়া এলাকার নাছির হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর রাফি বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে করল্যাছড়ি বাজারসংলগ্ন ভাঙা ব্রিজটি পার হওয়ার সময় ব্রিজের সাইডওয়াল ভাঙা থাকায় অসাবধানতাবশত সে নিচে পানিতে পড়ে যায়। পরে স্থানীয় পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে খবর দিলে এলাকাবাসী দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করে।

আশঙ্কাজনক অবস্থায় রাফিকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, করল্যাছড়ি বাজারসংলগ্ন ব্রিজটি দীর্ঘদিন ধরে ভাঙা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে ব্রিজের সাইডওয়াল ভেঙে যাওয়ায় সেখানে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়রা জানান, করল্যাছড়ি বাজার ও ইউনিয়ন পরিষদে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন এ ব্রিজ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, পথচারী ও বিভিন্ন যানবাহন চলাচল করে। ফলে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটি দ্রুত সংস্কার এবং নিরাপত্তা রেলিং নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে দ্রুত ব্রিজটি সংস্কার করে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

রাফির মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
08 October 2026

লংগদুতে ভাঙা ব্রিজ থেকে পানিতে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

www.dainikkagoj.com
08 October 2026

লংগদুতে ভাঙা ব্রিজ থেকে পানিতে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

www.dainikkagoj.com