শিরোনাম
তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোজাহরুল ইসলামের গণসংযোগ তাড়াশে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল, টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তাড়াশে গাঁজাসহ যুবক গ্রেপ্তার নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান তাড়াশে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১ সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে শাহ আলম ফকির  নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

তাড়াশে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের সোলাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ শাহিন আলম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।

গ্রেপ্তার শাহিন আলম সোলাপাড়া গ্রামের মৃত খইমুদ্দীন শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ পৌর শহরের সোলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহিন আলমকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, অভিযানের সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শাহিন আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে।

ওসি আরও বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধে তাড়াশ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 October 2026

তাড়াশে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

www.dainikkagoj.com
07 October 2026

তাড়াশে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

www.dainikkagoj.com