শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও অনুদান বিতরণ

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির লংগদুতে আসন্ন সার্বজনীন দূর্গা উৎসব ও প্রচারণা পূর্ণিমা (আশ্বিনা পূজা) উপলক্ষে মতবিনিময় সভা এবং অনুদানের চাউল বিতরণ ও অগ্নি ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

 

২৪ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গা পূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মতবিনিময় সভা এবং সরকারি অনুদান বিতরণ

উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়।

 

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, লংগদু প্রেসক্লাবে সভাপতি এবিএস মামুন, প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাব উপদেষ্টা এখলাস মিয়া খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।

 

এসময়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৩টি পূজা মণ্ডপ কমিটি ও ৪৯ টি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির (প্রত্যেককে) সরকারি অনুদান বাবদ ৫০০ কেজি করে চাউল ও মাইনীমুখ বাজারের লঞ্চ ঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাসা বাড়ির মালিক ১৮ জনকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

সভায় আসন্ন দুর্গা পূজা উৎসব ও প্রবারণা পূর্ণিমা (আশ্বিনা পূর্নিমা) উদযাপনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সকলকে সচেতন থাকার জন্য আহবান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর