শিরোনাম
তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোজাহরুল ইসলামের গণসংযোগ তাড়াশে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল, টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তাড়াশে গাঁজাসহ যুবক গ্রেপ্তার নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান তাড়াশে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১ সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে শাহ আলম ফকির  নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোজাহরুল ইসলামের গণসংযোগ

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৪ নম্বর মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও মতবিনিময় করেছেন মোজাহরুল ইসলাম (মোজাহার)।

সম্প্রতি স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তার হাতে থাকা ব্যানারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন কামনা করা হয়।

গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় মোজাহরুল ইসলাম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কথা শোনেন।

মোজাহরুল ইসলাম মাগুড়া বিনোদ ইউনিয়নের সাবেক নির্বাচিত ইউপি সদস্য ও সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তাড়াশ উপজেলা বিএনপির সদস্য হিসেবে রয়েছেন।

গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী মোজাহরুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। একই সঙ্গে একটি জনকল্যাণমুখী ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আসন্ন নির্বাচনে মাগুড়া বিনোদ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোজাহরুল ইসলামের গণসংযোগ

www.dainikkagoj.com
07 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোজাহরুল ইসলামের গণসংযোগ

www.dainikkagoj.com