শিরোনাম
তাড়াশে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১ সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে শাহ আলম ফকির  নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ভাঙ্গুড়া পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মোফাজ্জল হোসেন নোয়াখালীতে আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মহিন পাটোয়ারী দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার হাওরবেষ্টিত নাসিরনগরে আশ্বিনের কুয়াশায় আগাম শীতের বার্তা লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত রায়গঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর আকুয়া ভাংগারপুল এলাকায় মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আকুয়া ভাংগারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি দোতলা ভবনের কক্ষে অন্তরের সঙ্গে সাদ্দামের মাদক সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে অন্তর চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা সাদ্দামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাদ্দাম হোসেন আকুয়া ভাংগারপুল এলাকার পান্নু মিয়ার ছেলে। তার মরদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে অন্তরকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 October 2026

ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১

www.dainikkagoj.com
06 October 2026

ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১

www.dainikkagoj.com