শিরোনাম
নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ভাঙ্গুড়া পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মোফাজ্জল হোসেন নোয়াখালীতে আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মহিন পাটোয়ারী দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার হাওরবেষ্টিত নাসিরনগরে আশ্বিনের কুয়াশায় আগাম শীতের বার্তা লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত রায়গঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন পুকুরে পড়ে যাওয়া ১০ টাকার নোট তুলতে গিয়ে শিশুর মৃত্যু সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় শহীদ আবু সাঈদ অডিটরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতী ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে।

তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও শিক্ষা খাতের অগ্রগতির জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ওয়ালিউর রহমান সোহেল। শিক্ষক প্রতিনিধিরা তাদের বক্তব্যে শিক্ষকদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে চলতি বছর লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজের শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অবদান ও সাফল্যের বিষয়টিও তুলে ধরা হয়।

কলেজটির অধ্যক্ষ বশিরুল ইসলাম আকন্দ বলেন, লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ এবং বিশেষ করে এসএসসি পাসের পর নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবণতা দীর্ঘদিনের সমস্যা ছিল। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে এ প্রবণতা ধীরে ধীরে কমতে শুরু করেছে।

তিনি বিশ্ব শিক্ষক দিবসে দেশের সব শিক্ষককে শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষকদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় বেতন কাঠামো প্রণয়ন এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 October 2026

লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

www.dainikkagoj.com
06 October 2026

লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

www.dainikkagoj.com