শিরোনাম
ফুলবাড়িয়ায় দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, চিমনি ও কিলন ভাঙা রূপগঞ্জে স্মৃতিশক্তিহীন বৃদ্ধার পাশে হাসপাতাল পরিচালক, খুঁজছেন স্বজনদের রূপগঞ্জে দপ্তরীর ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন’র রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি মহল এলাকা জুড়ে ক্ষোভ ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য কুষ্টিয়া থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, ধামরাইয়ের অভিনেতা সোহেলকে শেষ বিদায়ের অপেক্ষায় রাজাপুর কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা মাধবপুর ও আদমপুরে পৃথক আয়োজনে দুই সম্প্রদায়ের ১৮৪তম ও ৪১তম রাস উৎসব কিশোরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ কিশোরগঞ্জে শিক্ষকদের ভ্রমণ ভাতায় অনিয়মের অভিযোগ, তিন শিক্ষক নেতার নামে ৯২ হাজার ৯০০ টাকা উত্তোলন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

কুষ্টিয়া থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে এসে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের ১৩২টি উপজেলায় এ কর্মসূচি উদ্বোধন করা হবে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন শেষে এ কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ফ্যামিলি কার্ড। প্রথম পর্যায়ে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যরা এ সুবিধা পাবেন। এ ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বা ধর্মীয় পরিচয়ের কোনো ভেদাভেদ থাকবে না। চলতি বছর প্রথমে প্রায় ৪১ লাখ পরিবারকে এ সুবিধা দেওয়ার পরিকল্পনা থাকলেও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পর প্রায় ৮০ লাখ পরিবারের সম্ভাব্য তালিকা পাওয়া যাচ্ছে। এ ছাড়া কৃষকদের সহায়তায় কৃষক কার্ড এবং মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার ধর্মীয় নেতাদের জন্য সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে।

জাহিদ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৪ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। পর্যায়ক্রমে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

এসময় সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাশের রাজনীতিতে বিশ্বাস করে না, যে রাজনীতিতে ওই পলাতক যে স্বৈরাচারী উনি বিশ্বাস করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এগিয়ে এসেছে, জনগণের ভালোবাসা নিয়ে সকল অন্যায়, অবিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে।

তিনি বলেন, কারা আগুন সন্ত্রাস করছে, কারা এমপির বাড়িতে আগুন দিচ্ছে, কারা মানুষকে ছুরিকাঘাত করছে, ওরা কারা লাশের রাজনীতি করে? ইতিহাস বলে। হাসপাতালে আগুন দেন, ধর্মীয় প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেন-এই আগুনের ইতিহাস হচ্ছে ওই যে নিষিদ্ধ ঘোষিত যে দল, তাদের ইতিহাস। তারা ৭২ সন থেকে এই কাজে করে আসছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে মানুষের ওপর গুলি চালিয়ে ১৪০০ মানুষকে হত্যা করেছে। প্রায় ৩০ হাজারের অধিক মানুষ আজকে পঙ্গুত্ব বরণ করেছে।দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, তারা আবারও (আওয়ামীলীগ) সেই পুরনো কায়দায় গায়ের জোরে একদম কর্তৃত্ববাদী এই শাসন ব্যবস্থা শুধু নয়, নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছে। জনগণ কিন্তু মুখিয়ে আছে-১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণ যেমন জবাব দিয়েছে, ইনশাআল্লাহ এদেশের মানুষ জানে গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কীভাবে ধরে রাখতে হয়, দেশের সার্বভৌমত্ব কীভাবে অক্ষুণ্ণ রাখতে হয়। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি এদেশের সিদ্ধান্ত নিতে অতীতে কোনোদিন ভুল করে নাই।

মন্ত্রী বলেন, আগামী দিনে যারা দিবা স্বপ্ন দেখছে, যারা আসামি হয়ে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করছে তাদেরকে কিভাবে রুখে দিতে হয় এদেশের মানুষ জানে।

এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন,জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
24 November 2026

কুষ্টিয়া থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

www.dainikkagoj.com
24 November 2026

কুষ্টিয়া থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

www.dainikkagoj.com