শিরোনাম
ফুলবাড়িয়ায় দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, চিমনি ও কিলন ভাঙা রূপগঞ্জে স্মৃতিশক্তিহীন বৃদ্ধার পাশে হাসপাতাল পরিচালক, খুঁজছেন স্বজনদের রূপগঞ্জে দপ্তরীর ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন’র রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি মহল এলাকা জুড়ে ক্ষোভ ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য কুষ্টিয়া থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, ধামরাইয়ের অভিনেতা সোহেলকে শেষ বিদায়ের অপেক্ষায় রাজাপুর কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা মাধবপুর ও আদমপুরে পৃথক আয়োজনে দুই সম্প্রদায়ের ১৮৪তম ও ৪১তম রাস উৎসব কিশোরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ কিশোরগঞ্জে শিক্ষকদের ভ্রমণ ভাতায় অনিয়মের অভিযোগ, তিন শিক্ষক নেতার নামে ৯২ হাজার ৯০০ টাকা উত্তোলন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

রূপগঞ্জে দপ্তরীর ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত ইয়াছিন মিয়া (২২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইয়াছিন মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবৈ এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি দেবৈ কাজিরবাগ মাদ্রাসা থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। আগামী সপ্তাহে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। তবে সেই পরীক্ষা দেওয়ার আগেই প্রাণ হারালেন তিনি।

নিহতের বোনজামাই মাসুম মিয়া জানান, দেবৈ কাজিরবাগ মাদ্রাসার দপ্তরি মামুনের সঙ্গে তাদের পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে ইয়াছিনের ওপর হামলা চালানো হয়। এ সময় মামুন, রিয়াদ, শান্তসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেন।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা ইয়াছিনকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে মাদ্রাসার দপ্তরি মামুন তার হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করেন। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা ইয়াছিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বোনজামাই মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে ইয়াছিনের মরদেহ বাড়িতে আনা হবে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় আগে একটি অভিযোগ দেওয়া হয়েছিল। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
24 November 2026

রূপগঞ্জে দপ্তরীর ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

www.dainikkagoj.com
24 November 2026

রূপগঞ্জে দপ্তরীর ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

www.dainikkagoj.com