শিরোনাম
ফুলবাড়িয়ায় দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, চিমনি ও কিলন ভাঙা রূপগঞ্জে স্মৃতিশক্তিহীন বৃদ্ধার পাশে হাসপাতাল পরিচালক, খুঁজছেন স্বজনদের রূপগঞ্জে দপ্তরীর ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন’র রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি মহল এলাকা জুড়ে ক্ষোভ ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য কুষ্টিয়া থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, ধামরাইয়ের অভিনেতা সোহেলকে শেষ বিদায়ের অপেক্ষায় রাজাপুর কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা মাধবপুর ও আদমপুরে পৃথক আয়োজনে দুই সম্প্রদায়ের ১৮৪তম ও ৪১তম রাস উৎসব কিশোরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ কিশোরগঞ্জে শিক্ষকদের ভ্রমণ ভাতায় অনিয়মের অভিযোগ, তিন শিক্ষক নেতার নামে ৯২ হাজার ৯০০ টাকা উত্তোলন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, ধামরাইয়ের অভিনেতা সোহেলকে শেষ বিদায়ের অপেক্ষায় রাজাপুর

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

মাহবুবুল আলম রিপন, স্টাফ রিপোর্টার:

ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের সন্তান ও অভিনেতা সোহেল খান আর নেই। বগুড়ায় সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাওয়ার প্রস্তুতিকালে আকস্মিক অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, বগুড়ার হোটেল মম ইনে অবস্থানকালে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল খান। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাঁরা একসঙ্গে বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন। সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান।

এদিকে, অভিনেতার মরদেহ তাঁর নিজ গ্রাম ধামরাইয়ের রাজাপুরে নেওয়া হয়েছে। সেখানে আসরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজাপুরসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

যে গ্রামের মাটিতে তাঁর বেড়ে ওঠা, সেই জন্মভূমিতেই তাঁকে শেষ বিদায় জানানোর অপেক্ষায় পরিবার, স্বজন ও এলাকাবাসী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
24 November 2026

শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, ধামরাইয়ের অভিনেতা সোহেলকে শেষ বিদায়ের অপেক্ষায় রাজাপুর

www.dainikkagoj.com
24 November 2026

শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, ধামরাইয়ের অভিনেতা সোহেলকে শেষ বিদায়ের অপেক্ষায় রাজাপুর

www.dainikkagoj.com