শিরোনাম
ফুলবাড়িয়ায় দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, চিমনি ও কিলন ভাঙা রূপগঞ্জে স্মৃতিশক্তিহীন বৃদ্ধার পাশে হাসপাতাল পরিচালক, খুঁজছেন স্বজনদের রূপগঞ্জে দপ্তরীর ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন’র রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি মহল এলাকা জুড়ে ক্ষোভ ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য কুষ্টিয়া থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, ধামরাইয়ের অভিনেতা সোহেলকে শেষ বিদায়ের অপেক্ষায় রাজাপুর কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা মাধবপুর ও আদমপুরে পৃথক আয়োজনে দুই সম্প্রদায়ের ১৮৪তম ও ৪১তম রাস উৎসব কিশোরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ কিশোরগঞ্জে শিক্ষকদের ভ্রমণ ভাতায় অনিয়মের অভিযোগ, তিন শিক্ষক নেতার নামে ৯২ হাজার ৯০০ টাকা উত্তোলন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

রূপগঞ্জে স্মৃতিশক্তিহীন বৃদ্ধার পাশে হাসপাতাল পরিচালক, খুঁজছেন স্বজনদের

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় স্মৃতিশক্তি হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা। অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় স্বেচ্ছাসেবীরা তাকে উদ্ধার করেন। পরে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও নিজের নাম-পরিচয় কিংবা ঠিকানা কিছুই বলতে পারেননি তিনি। বর্তমানে চনপাড়ার ডিবিকেপি হাসপাতালে আশ্রয়ে রয়েছেন ওই বৃদ্ধা। গত সাত দিন ধরে হাসপাতাল পরিচালক নিজ উদ্যোগে তার চিকিৎসা, থাকা-খাওয়া ও পরিচর্যার ব্যবস্থা করছেন।

জানা গেছে, স্থানীয় স্বেচ্ছাসেবীরা বৃদ্ধাকে উদ্ধারের পর রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে নিয়ে যান। কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে ফেলায় নিজের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি তিনি। পরে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চনপাড়ার ডিবিকেপি হাসপাতালের পরিচালক আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। মানবিক বিবেচনায় হাসপাতাল পরিচালক বৃদ্ধাকে হাসপাতালে আশ্রয় দেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, নার্সদের নিয়মিত সেবা-যত্ন ও পরিচর্যায় বৃদ্ধার স্মৃতিশক্তি কিছুটা ফিরে আসতে শুরু করেছে। তবে এখনও নিজের পূর্ণ পরিচয় ও পৈতৃক বাড়ির ঠিকানা জানাতে পারছেন না তিনি। ফলে তার স্বজনদের খুঁজে বের করতে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডিবিকেপি হাসপাতালের পরিচালক আশিকুর রহমান জানান, সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে ওই বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়েছিল। প্রথমদিকে তিনি কিছুই বলতে বা মনে করতে পারছিলেন না। কয়েক দিন সেবা-যত্নের পর সোমবার (২৩ নভেম্বর) তার কাছে পরিচয় জানতে চাইলে এলোমেলোভাবে কিছু তথ্য দেন। তিনি নিজের নাম সুচন্দী এবং বাবার নাম সচীন্দ কোনাল বলে জানিয়েছেন।

তিনি আরও জানান, বৃদ্ধা তার পৈতৃক বাড়ির ঠিকানা বলতে না পারলেও শ্বশুরবাড়ি বরিশালে বলে জানিয়েছেন। তার দুই মেয়ে রয়েছে। একজনকে চানপুরে এবং অন্যজনকে বরিশালে বিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। এছাড়া তার স্বামী মারা গেছেন বলেও জানিয়েছেন। তবে এসব তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত তার প্রকৃত পরিচয় ও পরিবারের সদস্যদের সন্ধান পাওয়া যায়নি।

আশিকুর রহমান বলেন, ডিবিকেপি হাসপাতাল অজ্ঞাতপরিচয় পথচারীদের দীর্ঘমেয়াদি আশ্রয়ের জন্য পরিচালিত কোনো প্রতিষ্ঠান নয়। মানবিক কারণে বৃদ্ধাকে সাময়িকভাবে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু এভাবে দীর্ঘদিন তার থাকা ও পরিচর্যার ব্যবস্থা করা হাসপাতালের পক্ষে সম্ভব নয়। তাই দ্রুত তার পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া জরুরি।

তিনি আরও বলেন, হাসপাতালে অবস্থানকালে বৃদ্ধা মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করছেন। এতে নার্স ও আয়া-কর্মীদের তাকে সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে। তারপরও মানবিক দিক বিবেচনায় তার সেবা-যত্ন অব্যাহত রাখা হয়েছে।

এদিকে, অজ্ঞাতপরিচয় এই বৃদ্ধার স্বজনদের সন্ধান পেতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কেউ ওই বৃদ্ধাকে চিনে থাকলে বা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানলে ডিবিকেপি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
24 November 2026

রূপগঞ্জে স্মৃতিশক্তিহীন বৃদ্ধার পাশে হাসপাতাল পরিচালক, খুঁজছেন স্বজনদের

www.dainikkagoj.com
24 November 2026

রূপগঞ্জে স্মৃতিশক্তিহীন বৃদ্ধার পাশে হাসপাতাল পরিচালক, খুঁজছেন স্বজনদের

www.dainikkagoj.com