শিরোনাম
ফুলবাড়িয়ায় দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, চিমনি ও কিলন ভাঙা রূপগঞ্জে স্মৃতিশক্তিহীন বৃদ্ধার পাশে হাসপাতাল পরিচালক, খুঁজছেন স্বজনদের রূপগঞ্জে দপ্তরীর ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন’র রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি মহল এলাকা জুড়ে ক্ষোভ ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য কুষ্টিয়া থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, ধামরাইয়ের অভিনেতা সোহেলকে শেষ বিদায়ের অপেক্ষায় রাজাপুর কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা মাধবপুর ও আদমপুরে পৃথক আয়োজনে দুই সম্প্রদায়ের ১৮৪তম ও ৪১তম রাস উৎসব কিশোরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ কিশোরগঞ্জে শিক্ষকদের ভ্রমণ ভাতায় অনিয়মের অভিযোগ, তিন শিক্ষক নেতার নামে ৯২ হাজার ৯০০ টাকা উত্তোলন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন’র রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি মহল এলাকা জুড়ে ক্ষোভ

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাকির হোসেন হাওলাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

জাকির হোসেন হাওলাদার অভিযোগ করেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এলাকার একটি কুচক্রী মহল বিভিন্ন সময়ে ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। সম্প্রতি একটি মামলাকে কেন্দ্র করে তাঁকে জড়িয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে তার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে জাকির হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সুনামের সঙ্গে রাজনীতি করে আসছি। আসন্ন ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বসাধারণের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছি। সেই অনুযায়ী এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, তার জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসা ছড়িয়ে পড়ায় প্রতিপক্ষের একটি অংশ তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। বিভিন্ন সময়ে ভুয়া ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

জাকির হোসেনের দাবি, সম্প্রতি গজারিয়া এলাকার একটি চরসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বোরহানউদ্দিন উপজেলার মো. ফারুক নামের এক ব্যক্তি তাকে এবং আরও কয়েকজনকে আসামি করে ভোলার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

 

তিনি জানান, মামলাটি লালমোহনে তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লালমোহন থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী লালমোহন থানা পুলিশের সহযোগিতায় বাদীকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

জাকির হোসেনের ভাষ্য অনুযায়ী, ওই বৈঠকে বাদী মো. ফারুককে মামলার ১ নম্বর আসামি জাকির হোসেন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি তাকে চেনেন না বলে জানান। ফারুকের দাবি, কয়েকজন ব্যক্তি তাকে জানিয়েছিলেন, ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির জাকির হোসেন ওই ঘটনার সঙ্গে জড়িত। তাদের কথার ভিত্তিতেই তিনি মামলা দায়ের করেছেন। পরে থানায় বসে বিষয়টি মীমাংসা করা হয় এবং বাদী দুঃখ প্রকাশ করেন বলে দাবি করেন জাকির হোসেন।

তিনি আরও অভিযোগ করেন, বাদী তাকে না চিনেই মামলায় নাম দিয়েছেন—এ বিষয়টি জানার পর তাঁর প্রতিপক্ষের লোকজন মামলার নথি ব্যবহার করে তার বিরুদ্ধে সংবাদ প্রচারের উদ্যোগ নেন। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মনে করেন।

প্রতিপক্ষের উদ্দেশে জাকির হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে সমাজের খেটে খাওয়া মানুষের বিপদে-আপদে পাশে থেকে যারা নিরলসভাবে কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করেছেন, তাদের জনপ্রিয়তা নষ্ট করা এত সহজ নয়।”

তিনি আরও বলেন, জনপ্রিয়তা অর্জন করতে হলে অন্যের পেছনে না লেগে সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। জনগণ সন্তুষ্ট হলেই তারা একজন জনপ্রতিনিধিকে আপন করে নেবেন বলে তিনি বিশ্বাস করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
24 November 2026

ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন'র রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি মহল এলাকা জুড়ে ক্ষোভ

www.dainikkagoj.com
24 November 2026

ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন'র রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি মহল এলাকা জুড়ে ক্ষোভ

www.dainikkagoj.com