সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

শাজাহানপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড 

Reporter Name / ১০৫ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়া শাজাহানপুর উপজেলায় মাদকদ্রব্য (গাঁজা) সেবনের দায়ে চার মাদক সেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২০অক্টোবর) দুপুরে উপজেলা দুলাগাড়ি বাজার এলাকা বগুড়া জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনরত অবস্থায় এদের আটক করা হয়। আটক মাদক সেবীরা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করলে উপস্থিত জনতার সন্মুখে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সতর্কতার মূলক শাস্তি হিসাবে প্রত্যেকের ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড করেন।

উল্লেখ্য আটককৃত মাদক সেবীরা আর মাদক সেবন করবে না বলে অঙ্গীকার করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসী উর্মি। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক নাসির হোসেন ও তার টিম।

আটকৃতরা হলেন উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া কলেজ পাড়া এলাকার মৃত আকবর হোসেন খোকার ছেলে মোকছেদুল (৬৮), চুপিনগর ইউনিয়নের শাহনগর গ্রামের তোজাম্মেল হোসেনের পুত্র জাহিদুল ইসলাম (৪৮), মাঝিড়া ইউনিয়নের সাজাপুর গ্রামের কাগজেপাড়া এলাকার আব্দুল হামিদের পুত্র মোনোয়ার হোসেন (৩৭) এবং মাঝিড়া পুর্বপাড়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র ইউনুস আলী (৪০)। পরে দুবলাগাড়ি বাজারে এলাকায় উপস্থিত জনগণকে মাদকের কুপ্রভাব সম্পর্কে সতর্ক করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর