শিরোনাম
নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ভাঙ্গুড়া পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মোফাজ্জল হোসেন নোয়াখালীতে আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মহিন পাটোয়ারী দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার হাওরবেষ্টিত নাসিরনগরে আশ্বিনের কুয়াশায় আগাম শীতের বার্তা লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত রায়গঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন পুকুরে পড়ে যাওয়া ১০ টাকার নোট তুলতে গিয়ে শিশুর মৃত্যু সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

নোয়াখালীতে আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মহিন পাটোয়ারী

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

​মোখলেছুর রহমান ধনু, লক্ষ্মীপুর থেকে

​নোয়াখালী সদর উপজেলার ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণের ভালোবাসায় চেয়ারম্যান পদের শক্তিশালী প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন মোঃ মহিন উদ্দিন পাটোয়ারী। তিনি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মো, মনির আহমেদ পাটোয়ারীর ছেলে।

​মহিন উদ্দিন পাটোয়ারী বর্তমানে ২০ নং আন্ডারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল রাজনীতিতে সক্রিয় থেকে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে এক আস্থার প্রতীক হয়ে উঠেছেন। বিগত রাজনৈতিক সরকারের আমলে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি মারাত্মক সন্ত্রাসী হামলার মুখোমুখি হলেও রাজপথ থেকে পিছপা হননি।

​মহিন উদ্দিন পাটোয়ারীর প্রার্থিতা ও জনপ্রিয়তা নিয়ে স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা প্রকাশ করেছেন তাঁদের সমর্থন ও প্রত্যাশা,

​আন্ডারচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন জানান, দুঃসময়ে নির্যাতিত নেতা মহিন উদ্দিন পাটোয়ারীকে আমরা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তিনি একজন সৎ ও যোগ্য নেতৃত্ব।

​২০ নং আন্ডারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাকসুদুর রহমান মাকসুদ বলেন, ডাক্তার মহিন উদ্দিন পাটোয়ারী স্বৈরাচারের হাতে লাঞ্ছিত হলেও অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাকে আমরা চেয়ারম্যান হিসেবে পেতে চাই।

​যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, বিগত সরকারের আমলে নির্যাতিত এবং ন্যায়বিচারের পক্ষে থাকা এই নেতা মাদক, চুরি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রাখেন। অন্যায় ও অপরাধের একমাত্র শত্রু মহিন উদ্দিন পাটোয়ারীকেই আমরা আন্ডারচর ইউনিয়নের যোগ্য অভিভাবক হিসেবে দেখতে চাই।

​এলাকাবাসীর মতে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মহিন উদ্দিন পাটোয়ারী সাধারণ মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকায় আন্ডারচর ইউনিয়নে ব্যাপক সমর্থন অর্জন করেছেন। স্থানীয় ভোটারদের জোরালো দাবি, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে আন্ডারচর ইউনিয়ন একটি উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 October 2026

নোয়াখালীতে আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মহিন পাটোয়ারী

www.dainikkagoj.com
06 October 2026

নোয়াখালীতে আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মহিন পাটোয়ারী

www.dainikkagoj.com