শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাতপাখার বিজয় হলে এ জাতির বিজয় হবে -ফয়জুল করীম

Reporter Name / ২৪৪ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ জাকারিয়া মাসুদ,সিংড়া (নাটোর) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমি বিশ্বাস করি হাতপাখার বিজয় হলে এ জাতির বিজয় হবে, হাতপাখার বিজয় হলে গরীবদের বিজয় হবে, ধনীদের বিজয় হবে, হাতপাখার বিজয় হলে মুসলমান-হিন্দু-খ্রিস্টান সকলের বিজয় হবে।

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সিংড়া উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

 

শায়েখে চরমোনাই বলেন, রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয়। তাই আগামীতে একটি সুন্দর দেশ গড়তে একটি সুন্দর নির্বাচন দরকার। যে নির্বাচনে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। সেজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।

 

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজে নৌকা চালাতে পারে না। যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না। যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা লাঙ্গল বইতে পারে না। নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, লাঙ্গল বইতে পারে গরিবরা। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, কিন্তু মার্কা সব গরিবদের। তার মানে ওদের সব ধোঁকাবাজি। ঘুমের সময় কেউ নৌকা, ধানের শীষ, লাঙ্গল বুকে নিয়ে ঘুমায় না। কিন্তু হাতপাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে, যে সর্মথন করে সেও ঘুরাতে পারে। হাতপাখা পুরুষ-মহিলাদের। হাতপাখা শান্তি দেয় গরিব-ধনীদেরকে। সবাইকে হাতপাখা শান্তি দেয়। কাজেই আগামীর মার্কা হাতপাখা মার্কা।

 

সিংড়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, নাটোর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, সহ-সভাপতি ও নাটোর-৩ (সিংড়া) আসনে হাতপাখার মনোনীত প্রার্থী মাওলানা খলিলুর রহমান, জেলা সেক্রেটারী এম এম ওমর ফারুক, উপজেলা সেক্রেটারী শাহ্ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম।

 

এছাড়াও বক্তব্য দেন সিংড়া পৌর জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, নায়েবে আমির মাওলানা আলী আকবর, সেক্রেটারী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর