শিরোনাম
এমপি আয়নুল হকের ওপর হামলা: রায়গঞ্জে গ্রেফতার ১ নবাবগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৩ মোবাইল জব্দ সোনারগাঁয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষকদের সম্মাননা সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত রামগতি থানার ওসির সঙ্গে রামগতি প্রেসক্লাবের মতবিনিময় নিরাপদ মাছ উৎপাদন ও দেশীয় প্রজাতি সংরক্ষণের আহ্বানে দোহারে মৎস্য পক্ষ পালিত চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন কীটনাশক-সার ও ভেজাল শিশু খাদ্য বিক্রি, সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৩ মোবাইল জব্দ

প্রতিবেদকের নাম / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ফিরোজ আল আমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ সময় অনলাইন জুয়ার সাইটে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটের দিকে র‌্যাব-১২-এর সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি আভিযানিক দল তাড়াশ থানার শরাপপুর গ্রামে অভিযান পরিচালনা করে। শরাপপুর গ্রামের মো. আলেদ হোসেনের টিনশেড বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তাড়াশ উপজেলার ভাদাশ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. কাওছার হাবীব (২৫) এবং একই গ্রামের মো. সাজ্জাদ আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (৩০)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইট/অ্যাপের মাধ্যমে জুয়ায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তাদের কাছ থেকে জুয়ার সাইট ব্যবহারের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ আরও জানায়, অনলাইন জুয়ার বিস্তার রোধে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাড়াশে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

র‌্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

র‌্যাব-১২-এর সহকারী পরিচালক ও অপস অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 August 2026

তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৩ মোবাইল জব্দ

www.dainikkagoj.com
16 August 2026

তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৩ মোবাইল জব্দ

www.dainikkagoj.com