শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

রামগতি থানার ওসির সঙ্গে রামগতি প্রেসক্লাবের মতবিনিময়

প্রতিবেদকের নাম / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানের সঙ্গে পুনর্গঠিত রামগতি প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টায় রামগতি থানার ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং আইনি সেবার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে রামগতি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, বর্তমান ওসি লিটন দেওয়ান যোগদানের পর থেকে থানা এলাকাকে দালালচক্র, তদবির বাণিজ্য ও সালিশ বাণিজ্য থেকে মুক্ত রাখতে কার্যকর ভূমিকা পালন করছেন। এর ফলে সাধারণ মানুষ হয়রানিমুক্তভাবে আইনি সেবা পাচ্ছেন এবং থানার পরিবেশেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রামগতি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন (এস টিভি), সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ধনু (দৈনিক সময়ের আলো), সহ-সভাপতি মনিরুল ইসলাম (দৈনিক খবর), ফিরোজ আলম পরশ (দৈনিক সোনালী কাগজ), সাধারণ সম্পাদক শাহরিয়ার কামাল (দৈনিক যুগান্তর), সহ-সাধারণ সম্পাদক এম এ এহসান রিয়াজ (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (দৈনিক আজকালের খবর), মহিলা সম্পাদক সাবিনা ইয়াসমিন (দৈনিক ভোরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সালমান (দৈনিক সরেজমিন), ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম খোকন (দৈনিক জনবাণী), অর্থ ও দপ্তর সম্পাদক শাহরিয়ার কাজল (দৈনিক আজকের খবর), নির্বাহী সদস্য মোহাম্মদ জাকির শাহ (দৈনিক আমার সংবাদ), নুরউদ্দিন জুয়েল (দৈনিক নাগরিক ভাবনা), এইচ এম আল আমিন (দৈনিক ভোরের চেতনা) এবং সাধারণ সদস্য মো. হেলাল উদ্দিন (দৈনিক ভোরের মালঞ্চ) ও মেজবাহ উদ্দিন মিঠু (দৈনিক রূপসী লক্ষ্মীপুর)।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
16 August 2026

রামগতি থানার ওসির সঙ্গে রামগতি প্রেসক্লাবের মতবিনিময়

www.dainikkagoj.com
16 August 2026

রামগতি থানার ওসির সঙ্গে রামগতি প্রেসক্লাবের মতবিনিময়

www.dainikkagoj.com