শিরোনাম
এমপি আয়নুল হকের ওপর হামলা: রায়গঞ্জে গ্রেফতার ১ নবাবগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৩ মোবাইল জব্দ সোনারগাঁয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষকদের সম্মাননা সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত রামগতি থানার ওসির সঙ্গে রামগতি প্রেসক্লাবের মতবিনিময় নিরাপদ মাছ উৎপাদন ও দেশীয় প্রজাতি সংরক্ষণের আহ্বানে দোহারে মৎস্য পক্ষ পালিত চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন কীটনাশক-সার ও ভেজাল শিশু খাদ্য বিক্রি, সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

সভায় স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। একই সঙ্গে অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান এবং মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত রাস্তা মেরামতের কাজ চলছে। ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মেরামত কাজ দ্রুত সম্পন্ন করার কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, ‘দেশব্যাপী গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ’ শীর্ষক প্রকল্পের তালিকা যাচাই করে প্রকল্প পরিচালকের দপ্তরে পাঠানো হয়েছে।

গণপূর্ত বিভাগ জানায়, জেলা কারাগারের নির্মাণকাজ চলমান রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে মহিলা অংশে বন্দি হস্তান্তরের পর কারাগারের পুরাতন অংশের কাজ শুরু করা হবে। এছাড়া শিশু হাসপাতালের নিচতলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে এবং শিগগিরই দ্বিতীয় তলার ছাদ ঢালাই সম্পন্ন করা হবে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানায়, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় সাতটি কাজ চলমান রয়েছে। পাশাপাশি জেলার রাজস্ব কর্মসূচির কাজগুলোও গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তাই আতঙ্কিত না হয়ে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধ কমিটিসহ বিদ্যমান কমিটিগুলোকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। সরকারি উন্নয়নমূলক কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সব সরকারি দপ্তরকে সমন্বিত ও সক্রিয়ভাবে কাজ করতে হবে।

সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 August 2026

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
16 August 2026

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com