শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

ময়মনসিংহে সেবাবান্ধব পুলিশ গড়তে মোটিভেশন ও নৈতিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী ‘পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও ঢাকা জেলা পুলিশের পুলিশ পরিদর্শক, উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক এবং কনস্টেবল পদমর্যাদার সদস্যরা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, এ কোর্স পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা আরও কার্যকর ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) সোমা হাপাং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা আফরিন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. পারভেজ আলমসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
16 August 2026

ময়মনসিংহে সেবাবান্ধব পুলিশ গড়তে মোটিভেশন ও নৈতিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু

www.dainikkagoj.com
16 August 2026

ময়মনসিংহে সেবাবান্ধব পুলিশ গড়তে মোটিভেশন ও নৈতিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু

www.dainikkagoj.com