শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সান্তাহারে আবাসিক হোটেলে অভিযান, দুই মালিককে জরিমানা

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেলস্টেশন এলাকার দুটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগ, হোটেলের অব্যবস্থাপনা ও আবাসিক লাইসেন্স না থাকায় দুই হোটেল মালিককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।

জানা গেছে, দুপুর ১টার দিকে নওগাঁ থেকে আসা এক যুবক ও এক যুবতী স্বামী-স্ত্রী পরিচয়ে সান্তাহার আবাসিক হোটেলের ৮ নম্বর কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় কয়েকজন যুবক হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে।

তারা প্রকৃতপক্ষে স্বামী-স্ত্রী নন বলে নিশ্চিত হওয়ার পর বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামকে জানানো হয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় হোটেলের অব্যবস্থাপনা ও আবাসিক লাইসেন্স না থাকার অভিযোগে সান্তাহার আবাসিক হোটেলের স্বত্বাধিকারী মহসীন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে পাশের সোনারগাঁ আবাসিক হোটেলের স্বত্বাধিকারী গোলাম রসুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আটক যুবক-যুবতীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন বলেন, সান্তাহার পৌর শহরে অন্যায়, বিশৃঙ্খলা, মাদক, অসামাজিকতা, জুয়াসহ আইনশৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অনিয়ম প্রতিরোধে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
16 August 2026

সান্তাহারে আবাসিক হোটেলে অভিযান, দুই মালিককে জরিমানা

www.dainikkagoj.com
16 August 2026

সান্তাহারে আবাসিক হোটেলে অভিযান, দুই মালিককে জরিমানা

www.dainikkagoj.com