শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

রামগড়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা রামেশ্বর চন্দ্র শীল, জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, এনসিপি রামগড় উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মো. হারুনুর রশীদ এবং মৎস্যচাষী আনিসুল ইসলাম প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদের লেকে অতিথিরা মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, স্থানীয় মৎস্যচাষীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে রামগড় উপজেলায় সফল তিনজন মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
16 August 2026

রামগড়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

www.dainikkagoj.com
16 August 2026

রামগড়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

www.dainikkagoj.com