শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

মানিকছড়িতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

প্রতিবেদকের নাম / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি

‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে মানিকছড়ি থানার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে থানা পুলিশ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সকালে মানিকছড়ি বাজারের আকাশপরী এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার ও যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকাসক্তি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করতে হবে।

তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান বক্তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
16 August 2026

মানিকছড়িতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

www.dainikkagoj.com
16 August 2026

মানিকছড়িতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

www.dainikkagoj.com