শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

প্রতিবেদকের নাম / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার সুন্দরবন উপকূলীয় আংটিহারা এলাকায় শাকবাড়িয়া নদীতে পড়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজের এক ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গতকাল এ ঘটনা ঘটে। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে আসা এমভি ‘আলফাডাঙ্গা প্রাইড’ জাহাজটি আংটিহারা এলাকায় নোঙর করা ছিল। দুপুর ১২টার দিকে জাহাজের ডেকে কাজ করার সময় এক ক্রু অসাবধানতাবশত নদীতে পড়ে যান।

ঘটনার সময় কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিল। ক্রু নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে টহল দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নদী থেকে ওই ক্রুকে জীবিত উদ্ধার করে জাহাজে পৌঁছে দেয়।

তবে উদ্ধার হওয়া ক্রুর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সুন্দরবন এলাকায় নৌযান ও নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের নিয়মিত টহল অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
16 August 2026

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

www.dainikkagoj.com
16 August 2026

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

www.dainikkagoj.com