শিরোনাম
তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ প্রতিমন্ত্রীর আগমন ঘিরে নাসিরনগরে ব্যাপক প্রস্তুতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ঘিরে উৎসবের আমেজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

দোহারে ছাত্রদলের বৃক্ষরোপণ ও খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিশেষ দোয়া

প্রতিবেদকের নাম / ৫৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার দোহারে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোহার উপজেলা ছাত্রদল, জয়পাড়া কলেজ ছাত্রদল ও দোহার পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং জয়পাড়া কলেজ প্রাঙ্গণে ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে দীর্ঘদিন আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তাঁর ত্যাগ ও রাজনৈতিক আদর্শ তরুণ প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।

নেতারা মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশ ও পরিবেশের সেবায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার জন্য বিশেষ দোয়া করা হয়।

এ সময় দোহার উপজেলা ছাত্রদল, জয়পাড়া কলেজ ছাত্রদল, দোহার পৌরসভা ছাত্রদলসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
15 August 2026

দোহারে ছাত্রদলের বৃক্ষরোপণ ও খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিশেষ দোয়া

www.dainikkagoj.com
15 August 2026

দোহারে ছাত্রদলের বৃক্ষরোপণ ও খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিশেষ দোয়া

www.dainikkagoj.com