শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

ভোলাহাটে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মসজিদ-মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে দোয়া

প্রতিবেদকের নাম / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে দোয়া ও খায়ের অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানি আলিম আল রাজি জর্জের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এসব দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ভোলাহাট বাসস্ট্যান্ডে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ মো. খায়রুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ বিএনপির সাবেক সদস্য ও জেলা যুবদলের নেতা মো. তোহিদুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক হাসনাত জামিল তারেক, ১ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন, ২ নম্বর গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রহমত আলী, যুবনেতা মো. ইসমাইল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় দলীয় নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় তাঁর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। পরে দেশ, জাতি ও বিএনপির নেতাকর্মীদের শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
15 August 2026

ভোলাহাটে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মসজিদ-মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে দোয়া

www.dainikkagoj.com
15 August 2026

ভোলাহাটে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মসজিদ-মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে দোয়া

www.dainikkagoj.com