শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

নান্দাইলকে মাদক, জুয়া ও চাঁদাবাজমুক্ত করতে সামাজিক উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রতিবেদকের নাম / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে নান্দাইলকে মাদক, জুয়া ও চাঁদাবাজমুক্ত করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা বাস্তবায়নে কাজ চলছে। ইতোমধ্যে নান্দাইলকে চাঁদাবাজমুক্ত করতে সক্ষম হয়েছেন বলেও দাবি করেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহের নান্দাইল মডেল মসজিদ হলরুমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখা ও কওমি মাদরাসার উদ্যোগে আয়োজিত ‘ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ ও কওমি মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক নিয়ন্ত্রণ আইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে যাদের কাছে মাদক পাওয়া যাবে কিংবা যারা মাদকের সঙ্গে জড়িত থাকবে, তাদের কঠোর শাস্তির আওতায় আসতে হবে। এটি শুধু নান্দাইলের জন্য নয়, সারা দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।

নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, সামাজিকভাবে সবাইকে এ উদ্যোগে সম্পৃক্ত হতে হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করলে নান্দাইলকে একটি সুন্দর ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

মসজিদ-মাদরাসায় সরকারি সহায়তার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন মসজিদে ইতোমধ্যে অনুদান দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে আরও ব্যাপকভাবে মসজিদ ও মাদরাসায় সহায়তা দেওয়া হবে। ইতোমধ্যে ১৪টি মসজিদের উন্নয়নে ৪২ লাখ টাকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও সহায়তা দেওয়া হবে।

নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, গত ছয় মাসে উপজেলায় ১৮০টি রাস্তার কাজ করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনে প্রতিবছর অন্তত একবার কেরাত প্রতিযোগিতা আয়োজনের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালে সারা দেশে হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করা হবে।

নান্দাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম ও কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
15 August 2026

নান্দাইলকে মাদক, জুয়া ও চাঁদাবাজমুক্ত করতে সামাজিক উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রীর

www.dainikkagoj.com
15 August 2026

নান্দাইলকে মাদক, জুয়া ও চাঁদাবাজমুক্ত করতে সামাজিক উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রীর

www.dainikkagoj.com