শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

​লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ৮১ জন চক্ষু অপারেশনের রোগীকে চট্টগ্রাম লায়ন্সে প্রেরণ”

প্রতিবেদকের নাম / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

 

 

মোঃ এরশাদ আলী ,​ লংগদু প্রতিনিধি;

 

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জীবনমান উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগেএবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন,  লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ সাউথ, রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি এবং রোটারাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটি এস সার্বিক সহযোগিতা গত ৮ আগস্ট ২০২৬ লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে এক চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উক্ত ফ্রী চক্ষু চিকিৎসা শিবিরে সর্বমোট ৭১৯ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ২০০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া ২১৭ জন রোগীকে উন্নত চিকিৎসা ও চোখের অস্ত্রোপচারের জন্য চট্টগ্রাম রেফার করা হয়।

রেফারকৃত সকল রোগীর চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার লংগদু জোন বহন করবে বলে নির্দেশনা প্রদান করেন জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। ​এরই ধারাবাহিকতায় আজ ১১ আগস্ট ২০২৬ লংগদু জোনের সার্বিক ব্যবস্থাপনায় ২টি বিশেষ বাস যোগে ৮১ জন রোগীকে চোখের অস্ত্রোপচারের জন্য লংগদু হতে চট্টগ্রামের নাসিরাবাদস্থ লায়ন্স চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। অস্ত্রোপচার ও চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সকল রোগীকে পুনরায় লংগদু জোনের সার্বিক ব্যবস্থাপনায় তাদেরকে লংগদুতে পৌছে দেওয়া হবে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। পার্বত্য অঞ্চলের পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর সাথে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক জোরদার করতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখবে।

সেনাবাহিনীর এই অনন্য মানবসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সেবাগ্রহীতা সাধারণ মানুষ লংগদু জোন এবং সংশ্লিষ্ট আয়োজক সংস্থাগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
11 August 2026

​লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ৮১ জন চক্ষু অপারেশনের রোগীকে চট্টগ্রাম লায়ন্সে প্রেরণ"

www.dainikkagoj.com
11 August 2026

​লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ৮১ জন চক্ষু অপারেশনের রোগীকে চট্টগ্রাম লায়ন্সে প্রেরণ"

www.dainikkagoj.com