শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

তাড়াশে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় না রাখার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১০ আগস্ট) দুপুরে তাড়াশ উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা নিয়োগ প্রক্রিয়ায় কথিত অনিয়মের তদন্ত এবং যোগ্য প্রার্থীদের স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়ার দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে তারা দাবি করেন। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং বিষয়টি তদন্তের দাবি জানান।

বিক্ষোভকারীরা জানান, নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রকৃত যোগ্য প্রার্থীদের সুযোগ দিতে হবে। একই সঙ্গে তারা বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরার কথা জানান।

বিক্ষোভ চলাকালে তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাফিজুর রহমানের পদত্যাগের দাবিও জানান আন্দোলনকারীরা। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহলের দাবি, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির জনবল নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অভিযোগগুলো সঠিকভাবে যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি যোগ্য প্রার্থীদের ন্যায্য সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 August 2026

তাড়াশে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ

www.dainikkagoj.com
10 August 2026

তাড়াশে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ

www.dainikkagoj.com