শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

নাসিরনগরে বড়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফলে চমক, পাস ৯১.৬৭ শতাংশ ৩৬ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩৩ জন, অকৃতকার্য ৩ জন

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জিত হয়েছে। বিদ্যালয়টি থেকে মোট ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৩ জন কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ৩ জন। ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ৯১ দশমিক ৬৭ শতাংশ।

প্রাপ্ত ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়দের অনেকেই এ ফলাফলকে বিদ্যালয়ের জন্য আশাব্যঞ্জক সাফল্য হিসেবে দেখছেন।

জানা গেছে, একই উপজেলার শ্রীঘর এসইএসডিপি মডেল হাইস্কুল থেকে এবার ৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে মাত্র ৮ জন। বিদ্যালয়টির পাসের হার ২২ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় ও ধরমন্ডল উচ্চ বিদ্যালয় থেকে ৩৬ জন করে পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১৬ জন করে। উভয় বিদ্যালয়ের পাসের হার ৪৪ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে, নাসিরনগর উপজেলার একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১১ জন। বিদ্যালয়টির পাসের হার ৪৫ দশমিক ৮৩ শতাংশ।

উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে তুলনামূলক কম পাসের হার এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার খবরের মধ্যে বড়নগর উচ্চ বিদ্যালয়ের ৯১ দশমিক ৬৭ শতাংশ পাসের হার স্থানীয়দের মধ্যে স্বস্তি তৈরি করেছে।

স্থানীয়দের দাবি, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তরিক মনোযোগ, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর এবং পরীক্ষার আগে যথাযথ প্রস্তুতি ও দিকনির্দেশনার ফলেই বিদ্যালয়টি এ সাফল্য অর্জন করেছে। তাদের মতে, বড়নগর উচ্চ বিদ্যালয়ের এই ফলাফল উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এই সাফল্যে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষও এবারের ফলাফলে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করার পাশাপাশি সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 August 2026

নাসিরনগরে বড়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফলে চমক, পাস ৯১.৬৭ শতাংশ ৩৬ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩৩ জন, অকৃতকার্য ৩ জন

www.dainikkagoj.com
10 August 2026

নাসিরনগরে বড়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফলে চমক, পাস ৯১.৬৭ শতাংশ ৩৬ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩৩ জন, অকৃতকার্য ৩ জন

www.dainikkagoj.com