শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

রামগতিতে এমপি বীথিকার বরাদ্দে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সংসদ সদস্যের পক্ষ থেকে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসব ক্রীড়া সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

রামগতি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, ভলিবল, ক্রিকেট সামগ্রীসহ বিভিন্ন ধরনের ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ সৃষ্টি করা জরুরি। সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণের ফলে শিক্ষার্থীরা খেলাধুলায় আরও উৎসাহিত হবে।

তারা আরও বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 August 2026

রামগতিতে এমপি বীথিকার বরাদ্দে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

www.dainikkagoj.com
10 August 2026

রামগতিতে এমপি বীথিকার বরাদ্দে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

www.dainikkagoj.com