রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল বাংলাদেশ মারমা সোসাইটির উদ্যেগে গুগড়াছড়ি ,নুনছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে  রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত নাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  কুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রামগড় বিজিবির অভিযানে ভারত থেকে আসা ৩০ কেজি গাঁজা জব্দ  প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

শার্শায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

 

 

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

 

রবিবার (২৪ আগষ্ট) বিকালে তিনি সরেজমিনে গিয়ে বসতপুর ২নং কলোনী শরীফপুর, বাঘাডাঙ্গা, মহিষাকুড়া, টেংরা ও ৩নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকার শত শত ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন করেন।

 

এ সময় তিনি পানিবন্দি মানুষের দুর্দশার খোঁজখবর নেন এবং প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করে আশ্বাস দেন যে, বিএনপি সবসময়ই জনগণের দুঃসময়ে পাশে ছিল এবং থাকবে।

 

জাহাঙ্গীর হোসেন বলেন, মানুষ আজ দুঃসহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, বহু পরিবার খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। এই দুর্দিনে কারও একা দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, সবাইকে মানবিক দায়িত্বে একে অপরের পাশে দাঁড়াতে হবে।

 

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য ত্রাণ, আশ্রয় এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করা এখন জরুরি হয়ে পড়েছে।

 

বন্যাকবলিত এলাকার বাসিন্দারা জানান, প্রতিবার বর্ষা মৌসুমে তারা এমন দুর্ভোগে পড়লেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এবারের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। তারা সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন,সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, স্বর্নির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ভারতীয় পানিতে শার্শার বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। ইতোমধ্যে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং জনজীবন স্থবির হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর