শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

 

মোঃ হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। শনিবার (৮ আগস্ট) তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, হাসপাতালের পরিবেশ ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ইউএনও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবাকেন্দ্র ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধার বিষয়ে জানতে চান। এ সময় হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও চিকিৎসক ডা. মো. আলতাফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

হাসপাতাল পরিদর্শনকালে কিছু অসংগতি ও সেবাব্যবস্থার বিভিন্ন দিক চিহ্নিত করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিতে হবে।

তিনি আরও বলেন, হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সীতাকুণ্ডের সাধারণ মানুষের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠান। তাই এটিকে মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

রোগীদের আস্থা অর্জনের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতালের বিদ্যমান অসংগতিগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 August 2026

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও

www.dainikkagoj.com
09 August 2026

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও

www.dainikkagoj.com