বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন

সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে  মাসিক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত

Reporter Name / ১৭৪ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ আগষ্ট সকাল থেকে দুপুড় পর্যন্ত সিন্দুকছড়ি জোন সদর মাল্টিপারপাস শেডে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির জোন  কমান্ডার লে. কর্ণেল ইসমাইল সামস আজিজি এর সভাপতিত্বে মতিবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।

উক্ত মাসিক মতবিনিময় সভায় পাহাড়ে পাহাড়ি বাঙালি শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, ইদানিং অপহরণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে এবং তথ্য দিয়ে সহযোগিতা করা, সেনাবাহিনী কোন দলের না যে অপরাধ করবে তাকে অবশ্যই শাস্তি আওতায় আনা হবে, কোন এলাকায় কোন প্রকার সন্ত্রাসমূলক কর্মকান্ড যাতে কেউ না ঘটাতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, বর্তমানে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার সেনাবাহিনীর নামে গুজব ছড়ানো হচ্ছে, তাই সকলকে সচেতন থাকারর আহবান জানানো হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন,

খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃতহিদুল ইসলাম রুবেল, মানিকছড়ি গিরিমৈত্রী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম, মানিকছড়ি থানার এসআই মোঃ আজিম, গুইমারা থানার এসআই উত্তম কুমার, গচ্ছাবিল আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ কামরুল হাসান, গুইমারা উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, গুইমারা উপজেলা ইসলামিক আন্দোলনের সভাপতি মাগফার, পিসিএনপি খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মুক্তাদির হোসেন সহ গুইমারা ও মানিকছড়ি ইউনিয়নের  চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কারবারি ও সাংবাদিক, বাজার কমিটি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর