শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

 

মকবুল হোসেন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, নারী নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, মাদক বিক্রি ও সেবন রোধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নের অংশ হিসেবে জেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদক সেবন ও কারবারে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পুশইন প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় আরও জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। খুন, যৌন হয়রানি, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ কঠোরভাবে দমনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, চোরাচালান, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধ দমনে কার্যকর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

তিনি বলেন, “মাদককে যেকোনো মূল্যে নিয়ন্ত্রণে আনতে হবে।” এ লক্ষ্যে জেলার প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী কমিটি গঠন এবং জনসচেতনতামূলক সম্মেলনের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া গ্যাস সংকটকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি কেউ যাতে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান জেলা প্রশাসক।

সভায় ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 August 2026

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
09 August 2026

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com