শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

অপরাধ দমনে সবাইকে এগিয়ে আসতে হবে: ডিআইজি আশিক সাঈদ

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ বলেছেন, অপরাধ দমনে পুলিশ ও জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। কোনো অপরাধীকে রাজনৈতিক দলের নেতা-কর্মী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। অপরাধী যে পরিচয়েরই হোক, তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে।

শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর তানোর থানা চত্বরে তানোর থানা পুলিশের আয়োজনে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি আশিক সাঈদ বলেন, পুলিশ এখন জনগণের শত্রু নয়, বন্ধু হিসেবে কাজ করবে। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। সমাজ থেকে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন ও উগ্রবাদ নির্মূল করতে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে স্থানীয় বাসিন্দাদের পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছানের সভাপতিত্বে এবং তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পরভেজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা আব্দুস সালাম, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম, তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা ও মুন্ডমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক খান।

সভায় কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাধারণ জনগণ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উন্মুক্ত আলোচনায় স্থানীয় জনগণের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে তানোর থানা মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েন এবং কামারগাঁয়ে পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন ডিআইজি আশিক সাঈদ। একই সঙ্গে মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্র পাঁচন্দর ইউনিয়নের পুরাতন পরিষদ ভবনে স্থানান্তরেরও আশ্বাস দেন তিনি।

সভা শেষে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ ও রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান তানোর থানা চত্বরে ফলজ গাছের চারা রোপণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
08 August 2026

অপরাধ দমনে সবাইকে এগিয়ে আসতে হবে: ডিআইজি আশিক সাঈদ

www.dainikkagoj.com
08 August 2026

অপরাধ দমনে সবাইকে এগিয়ে আসতে হবে: ডিআইজি আশিক সাঈদ

www.dainikkagoj.com