শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

কুষ্টিয়া সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আশিক মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্যের অনুপ্রবেশ রোধে চলমান অভিযানের অংশ হিসেবে কাজিপুর, জামালপুর ও প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারতীয় মদ, ফেয়ারডিল সিরাপ, ডেক্সামেথাসন ট্যাবলেট ও পাতার বিড়িসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৯৬ হাজার ৮১৮ টাকা।

বিজিবি জানায়, শুক্রবার বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাচারিপাড়া ফুটবল মাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশিক মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে একটি ভারতীয় মদের বোতল, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ৫৩৮ টাকা জব্দ করা হয়েছে।

এ ছাড়া শনিবার সকাল ৬টার দিকে জামালপুরের জয়পুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।

একই দিন ভোর ৫টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৫৮ প্যাকেট পাতার বিড়ি জব্দ করে বিজিবি।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
08 August 2026

কুষ্টিয়া সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

www.dainikkagoj.com
08 August 2026

কুষ্টিয়া সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

www.dainikkagoj.com