শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

আদমদীঘিতে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ছাতিয়ান গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ছাতিয়ান গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা।

ছাতিয়ান গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলীর সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী শিক্ষক জাকারিয়া হোসেন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ছাতিয়ান গ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন মহির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহবুবুর রহমান ফটিক, ছাতিয়ান গ্রাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এবং সান্তাহার প্রেসক্লাবের উপদেষ্টা এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমেনুর রহমান তালুকদার মীম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকার এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কে এম মুকুল।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে সম্মাননা প্রদান করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
08 August 2026

আদমদীঘিতে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা

www.dainikkagoj.com
08 August 2026

আদমদীঘিতে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা

www.dainikkagoj.com