শিরোনাম
নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সেনবাগে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারীদের মাঝে ক্রেস্ট ও বাইসাইকেল বিতরণ

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

মোঃ সামছু উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টার, সেনবাগ (নোয়াখালী)

নোয়াখালীর সেনবাগে টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী কিশোর ও বালকদের মাঝে বাইসাইকেল, সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বাদ জুমা উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের মগুয়া এলাকার কারামতিয়া জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা, চিকিৎসা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করা সেবামূলক প্রতিষ্ঠান আজিম চৌধুরী ফাউন্ডেশন।

অনুষ্ঠানে টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৮ কিশোর ও বালকের মাঝে বাইসাইকেল এবং আরও ২০ জনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া কোরআনের তালিমে অংশ নেওয়া ১৭ জনের মাঝে পাঞ্জাবিসহ বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়।

কারামতিয়া জামে মসজিদের সভাপতি ও আজিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আ.জ.ম. রহিম উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌকারা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ নেছারউদ্দিন ওয়ালিউল্লাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান সরকার, সেনবাগ ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাউন্ডেশনের সদস্য আ.জ.ম. ফয়েজ উল্যাহ চৌধুরী এবং ফাউন্ডেশনের সদস্য আ.জ.ম. বশির উল্যাহ চৌধুরী।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং আজিম চৌধুরী ফাউন্ডেশনের সদস্য শাহেনারা আক্তার লাভলী, ডাইনামিক বাংলাদেশের পরিচালক ও ফাউন্ডেশনের সদস্য আ.জ.ম. হাবিব উল্যাহ চৌধুরী, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও সেনবাগ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আলহাজ্ব এম.এ. আজিম চৌধুরী এবং কারামতিয়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা মাস্টার আবু ইউসুফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজিম চৌধুরী ফাউন্ডেশন যেভাবে আর্তমানবতার সেবা ও ধর্মীয় শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন কারামতিয়া জামে মসজিদের এলাকাবাসী ও মুসল্লিবৃন্দ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
08 August 2026

সেনবাগে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারীদের মাঝে ক্রেস্ট ও বাইসাইকেল বিতরণ

www.dainikkagoj.com
08 August 2026

সেনবাগে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারীদের মাঝে ক্রেস্ট ও বাইসাইকেল বিতরণ

www.dainikkagoj.com