শিরোনাম
নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ভোলাহাটে ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেসের আলী আর নেই

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেসের আলী (৬৯) আর নেই। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মেসের আলী উপজেলার দলদলী ইউনিয়নের কাশ্মীরপাড়া (পোল্লাডাঙ্গা) গ্রামের মৃত খোসমোহাম্মাদের ছেলে। ভোটার আইডি কার্ড অনুযায়ী মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ব্রেন, প্যারালাইসিস, হৃদ্‌রোগসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৭ আগস্ট তাঁকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় পোল্লাডাঙ্গা কবরস্থানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মেসের আলীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে জানাজা শেষে একই কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

গার্ড অব অনার ও দাফন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়াপ্রতিবেশী, গুণগ্রাহী, সচেতন মহল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মেসের আলীর মৃত্যুতে ভোলাহাটের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারকে এ শোক কাটিয়ে ওঠার তৌফিক কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
08 August 2026

ভোলাহাটে ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেসের আলী আর নেই

www.dainikkagoj.com
08 August 2026

ভোলাহাটে ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেসের আলী আর নেই

www.dainikkagoj.com