শিরোনাম
নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে প্রবাসফেরত ছেলের বিরুদ্ধে মাকে মারধর ও ঘরছাড়া করার অভিযোগ

প্রতিবেদকের নাম / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

সোনারগাঁও সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের শুকুরদী (বড়বাড়ী) এলাকায় প্রবাসফেরত এক ছেলের বিরুদ্ধে নিজ মাকে মারধর, ঘরছাড়া ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মা ফাতেমা আক্তার (৪৫) বাদী হয়ে ছেলে ফাহিম মোস্তাকিম আলভীসহ চারজনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ছেলে ফাহিম মোস্তাকিম আলভীকে বিদেশে পাঠানোর জন্য ফাতেমা আক্তার জমি বিক্রির পাশাপাশি বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। পরে ছেলেকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনতেও তিনি বিপুল অর্থ ব্যয় করেন। সম্প্রতি ছেলের কাছে পাওনা টাকা চাইলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ২৪ জুলাই রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অভিযুক্তরা ফাতেমা আক্তার ও তার চাচাতো ভাইকে মারধর করেন। একপর্যায়ে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়েছে।

মারধরের ঘটনায় অসুস্থ হয়ে পড়লে ফাতেমা আক্তার চিকিৎসা নেন। পরে চিকিৎসা শেষে তিনি সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের পর পুলিশের পক্ষ থেকে তলব করা হলেও অভিযুক্তরা তাতে সাড়া দেননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ফাতেমা আক্তার অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ওপর নির্ভর করছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
08 August 2026

সোনারগাঁয়ে প্রবাসফেরত ছেলের বিরুদ্ধে মাকে মারধর ও ঘরছাড়া করার অভিযোগ

www.dainikkagoj.com
08 August 2026

সোনারগাঁয়ে প্রবাসফেরত ছেলের বিরুদ্ধে মাকে মারধর ও ঘরছাড়া করার অভিযোগ

www.dainikkagoj.com