শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

জীবননগরে সেচের ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই যন্ত্রাংশ ও যানবাহন

প্রতিবেদকের নাম / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

 

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে কৃষি সেচের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা ট্রান্সফরমারের তামার কয়েল, বিভিন্ন যন্ত্রাংশ, চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জীবননগর থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মুন্সিগঞ্জ জেলার চাষাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মালেক (৪৫), চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার জাহিদ শেখের ছেলে শিপলু (২৮), বগুড়ার কাহালু উপজেলার কাশেম খাঁর ছেলে টুলু (৪৪), চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া এলাকার মৃত মজিবরের ছেলে স্বপন উদ্দিন (৩৭), মিজানুরের ছেলে সবুজ শেখ (৩৭) এবং আব্দুল গফুরের ছেলে জাফর আহমেদ (৩৪)।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের দক্ষিণ মাঠে কৃষক আবু জাফর বিশ্বাসের সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত তিনটি ট্রান্সফরমার খুলে তার ভেতরের তামার কয়েল ও তেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়।

একই দিন একই এলাকার অপর সেচ ব্যবসায়ী আনারুল ইসলামের একটি ট্রান্সফরমার থেকেও একই কায়দায় তামার কয়েল ও তেল চুরি হয়। এ ঘটনায় আবু জাফর বিশ্বাস বাদী হয়ে জীবননগর থানায় মামলা দায়ের করেন।

মামলার পরপরই তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সংঘবদ্ধ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের তামার কয়েল, কপার, বিভিন্ন যন্ত্রাংশ এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে ওসি সোলায়মান শেখ বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 August 2026

জীবননগরে সেচের ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই যন্ত্রাংশ ও যানবাহন

www.dainikkagoj.com
07 August 2026

জীবননগরে সেচের ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই যন্ত্রাংশ ও যানবাহন

www.dainikkagoj.com