শিরোনাম
নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

রামগড়ে মাদকবিরোধী ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ, সুস্থ জীবনধারার আহ্বান

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনধারায় মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত পাঁচ কিলোমিটার ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ অংশ নেন।

শুক্রবার (৭ আগস্ট) সকালে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে রামগড় উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ম্যারাথনের সূচনা হয়। নির্ধারিত টি-শার্ট ও ক্যাপ পরে বিভিন্ন বয়স ও পেশার অংশগ্রহণকারীরা বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ দৌড়ে সম্পন্ন করেন।

প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন দৌড়বিদকে মেডেল, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। মাত্র ১৩ মিনিটে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে সেনাসদস্য মেহেদী প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় হন নোমান এবং তৃতীয় স্থান লাভ করেন নাজমুল।

ম্যারাথনে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ঢাকা থেকে আগত জাতীয় অ্যাথলেটিক্স কোচ ইমাজ উদ্দিন এবং রামগড়ের কৃতী সন্তান জাতীয় অ্যাথলেট জীবন ত্রিপুরা।

হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদরা জানান, রামগড়ে এ ধরনের আয়োজন এবারই প্রথম। তাদের মতে, এমন উদ্যোগ মানুষকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করবে।

আয়োজকরা জানান, গত ১৫ থেকে ২৫ জুলাই পর্যন্ত বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার ৩০০ জনের বেশি দৌড়বিদ অংশগ্রহণের সুযোগ পান। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ ও শৃঙ্খল জীবনধারায় উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

মাদকবিরোধী এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 August 2026

রামগড়ে মাদকবিরোধী ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ, সুস্থ জীবনধারার আহ্বান

www.dainikkagoj.com
07 August 2026

রামগড়ে মাদকবিরোধী ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ, সুস্থ জীবনধারার আহ্বান

www.dainikkagoj.com