শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি লংগদুতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ পদ্মার পাড় ধসে নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশু নূরিয়ার মরদেহ উদ্ধার সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ৬ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ সীতাকুণ্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ রামগতিতে প্রেমের সম্পর্কের পর ধর্ষণ মামলা: নিরপেক্ষ তদন্তের দাবি অভিযুক্তের পরিবারের সোনারগাঁওয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি উল্লাপাড়ায় র‌্যাবের অভিযানে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লংগদুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জুলাই দিবস পালিত
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পারিবারিক কলহের জেরে আবু জুম্মান (২৮) নামে এক অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী, শ্বশুর ও শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধে নির্যাতন করে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় লিটন মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় নিহতের মা সেলিনা বেগম বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রেমের সম্পর্কের পর আবু জুম্মান আফসানাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ সময় স্ত্রী আফসানা, তার বাবা নুর হোসেন এবং শ্বশুরবাড়ির অন্য সদস্যরা প্রায়ই আবু জুম্মানকে হুমকি দিতেন বলে অভিযোগ করা হয়।

নিহতের মা সেলিনা বেগম দাবি করেন, ঘটনার দিন তার ছেলেকে নির্যাতন করে হত্যার পর মরদেহ ঘরের ভেতরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হয়। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পুলিশকে বিষয়টি অবহিত করেন।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 August 2026

সোনারগাঁওয়ে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ

www.dainikkagoj.com
06 August 2026

সোনারগাঁওয়ে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ

www.dainikkagoj.com