শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

ভোলাহাটে ১৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জের দিকনির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে মঙ্গলবার (৪ আগস্ট) রাত প্রায় ১০টা ১৫ মিনিটে উপজেলার হাউসপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে হাউসপুর গ্রামের বাসিন্দা সাইরুল ইসলাম (২৫), পিতা- আলাউদ্দিন ওরফে আলার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

ভোলাহাট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে।”

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 August 2026

ভোলাহাটে ১৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

www.dainikkagoj.com
05 August 2026

ভোলাহাটে ১৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

www.dainikkagoj.com