শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

 

ময়মনসিংহ প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম (টাউন হল)-এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে শহিদদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইমরান সালেহ প্রিন্স, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকাল ১০টায় ময়মনসিংহের ঢাকা বাইপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।

এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশিদা বেগম পিপিএম, পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার টু ডিআইজি মো. পারভেজ আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জুলাই শহিদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 August 2026

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

www.dainikkagoj.com
05 August 2026

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

www.dainikkagoj.com