শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভাঙ্গুড়ায় ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে ১১ দলীয় জোটের ব্যানারে পাবনার ভাঙ্গুড়ায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গুড়া সিএনজি স্ট্যান্ডের গোলচত্বর থেকে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোলচত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন। এ সময় তারা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও বক্তব্য দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আহমেদ হালিম মাযাহার নূর, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ হাফিজ উদ্দিন বাহার, উপজেলা নায়েবে আমীর মাওলানা মজিবর রহমান এবং উপজেলা আমীর মাওলানা মহির উদ্দীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল সাদিক।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 August 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভাঙ্গুড়ায় ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

www.dainikkagoj.com
05 August 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভাঙ্গুড়ায় ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

www.dainikkagoj.com