শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

 

মো. জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং পরে উপজেলা মডেল মসজিদে শহীদদের রূহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকার, নাটোর জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান মামুন, উপজেলা এনসিপির আহ্বায়ক মাহাবুর হোসেন এবং সদস্য সচিব মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জনগণের ভূমিকা, রাষ্ট্র গঠনে নাগরিক দায়িত্ব এবং শহীদদের আত্মত্যাগের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে শহীদদের আদর্শ ধারণ করে উন্নয়ন, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে, বাদ যোহর উপজেলা মডেল মসজিদে মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. শফিক মাহমুদ, উপজেলা মডেল মসজিদের কেয়ারটেকার মুফতি জাকারিয়া মাসউদসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও মুসল্লিরা। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি সৈয়দ মোল্লা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 August 2026

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

www.dainikkagoj.com
05 August 2026

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

www.dainikkagoj.com