শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ আলতাফ আলী (৪৮) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আলতাফ আলী সান্তাহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মালশন গ্রামের মৃত রফিক উদ্দিন প্রামাণিকের ছেলে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে সান্তাহার পৌর শহরের মালশন গ্রামে সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয় এবং মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে আলতাফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শোবার ঘরে তল্লাশি চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া নেশাজাতীয় মাদকসহ গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 August 2026

আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com
04 August 2026

আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com