শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

রামগতিতে মেঘনায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, বরশিতে আটকে মেলে লাশ

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন লঞ্চঘাট এলাকার নতুন নির্মিত পল্টনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন আলেকজান্ডার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আসলপাড়া এলাকার ফকির বাড়ির আব্দুর রবের ছেলে। তিনি স্থানীয় আলেকজান্ডার বাজারের টুপি ও গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মনির হোসেন মেঘনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। স্বজন ও স্থানীয়রা দীর্ঘ সময় জাল দিয়ে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রামগতি ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হলে উদ্ধার অভিযান শুরু হয়।

এরই মধ্যে বিকেলে ঘটনাস্থল থেকে কিছু দূরে কয়েকজন স্থানীয় ব্যক্তি নদীতে মাছ ধরার জন্য বরশি ফেলেন। হঠাৎ একটি বরশিতে মনির হোসেনের মরদেহ আটকে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি নদী থেকে উদ্ধার করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
03 August 2026

রামগতিতে মেঘনায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, বরশিতে আটকে মেলে লাশ

www.dainikkagoj.com
03 August 2026

রামগতিতে মেঘনায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, বরশিতে আটকে মেলে লাশ

www.dainikkagoj.com